Sports

Monday, 19 January 2026

বিপিএল: প্লে–অফে কে কার মুখোমুখি |


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্লে–অফ পর্বের সব ম্যাচ  |



 শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্ব। আজ মিরপুরে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালসকে হারাতেই শেষ হয়েছে ৩০ ম্যাচের লিগ পর্ব। এবার অপেক্ষা প্লে-অফ পর্বের। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল শুক্রবার।

https://lnk.ua/5V1oB0d4d

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে নাজমুল হোসেনের রাজশাহী ওয়ারিয়র্স। আজ শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারা চট্টগ্রাম রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম। চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স। এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ সিলেট টাইটানস। ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেটিরা। লিগ পর্ব থেকেই বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।

https://lnk.ua/PeRLWPdNY


প্লে-অফের সূচি (সব ম্যাচ মিরপুরে)

তারিখম্যাচসময়
২০ জানুয়ারিএলিমিনেটর (রংপুর-সিলেট)বেলা ১টা
২০ জানুয়ারি১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম)সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি২য় কোয়ালিফায়ারসন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারিফাইনালসন্ধ্যা ৬টা


0 comments:

Post a Comment